পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক হামাদামা
বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক জনসাধারণের জন্য।
পশ্চিমবঙ্গের তিনটি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের একত্রীকরণ এবং ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক নামে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ।
জনসাধারণকে জানানো হচ্ছে যে, ভারত সরকারের গেজেট বিজ্ঞপ্তি EXTRAORDINARY Part II, Section 3, Sub-section (ii) vide no CG-DL-E-07042025-262329 তারিখ: এই এপ্রিল ২০২৫, S.O. 1635(E). অনুসারে পশ্চিমবঙ্গের তিনটি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক যথা:
- বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক
- পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক
- উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক
একত্রিত হয়ে ‘ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক’ নামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্পন্সরশীপে পশ্চিমবঙ্গ রাজ্যে ০১-০৫-২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। সকল প্রিয় গ্রাহকবৃন্দকে জানানো হচ্ছে যে সমস্ত চলতি ব্যাঙ্কিং পরিষেবাগুলি কোনো ব্যাঘাত ছাড়াই চালু থাকবে। নতুন ব্যাঙ্কে সমস্ত অঙ্গীকার, পরিষেবা এবং সুবিধাগুলি পূর্বের শর্তাবলীতে চালু থাকবে। গ্রাহকবৃন্দের লেনদেনের সময় অপরিবর্তিত থাকবে। চলতি অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড এবং ব্যাঙ্কিং পরিষেবাগুলি পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বৈধ থাকবে।
সকল প্রয়োজনীয় তথ্য বা পরিষেবা সম্পর্কে জানতে, আপনার নিকটস্থ শাখা বা আমাদের গ্রাহক সহায়তা নম্বরে [18001807777, 18003450222, 18003032] অথবা customercare@wbgb.co.in এ যোগাযোগ করুন।
আরো দেখুন : বেড়াচাঁপা এসবিআই শাখার নাম ও তার ঠিকানা
প্রতি বছর ১৫ এপ্রিলের আগে প্যানকার্ডের জেরক্স সহ 15G/15H Form জমা দিন। অন্যথায় ট্যাক্স কাটা গেলে কর্তৃপক্ষ দায়ী নহে। আদেশানুসারে শাখাপ্রবন্ধক
গুরুত্বপূর্ণ সূচনা: যদি কোন ব্যক্তিকে ব্যাজের ভিতর ব্যাঙ্কের কোন কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করা অবস্থায় বলা হয়, তাহলে তিনি, ভারতীয় দন্ড বিধির ৩৩২ এবং ৩৫২ ধারা অনুসারে ৩ বছরের জেল জরিমানা অথবা উভয় ধারা দন্ডিত হবেন।
গোল্ড লোন : স্বল্প সুদে স্বর্ণ ঋণ স্বত্তর যোগাযোগ করুন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক হামাদামা শাখা।
আরো দেখুন : বেড়াচাঁপা সম্পর্কে অজানা তথ্য
