ফ্রন্টপেজ অ্যাকাডেমি

ফ্রন্টপেজ অ্যাকাডেমি বহুমুখী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান

ফ্রন্টপেজ অ্যাকাডেমি বহুমুখী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রন্টপেজ অ্যাকাডেমি নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ।

ক্যাম্পাস: ফ্রন্টপেজ অ্যাকাডেমি ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমি (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠক্রম)

ফ্রন্টপেজ পাবলিক স্কুল (ইংরেজি মাধ্যম, CBSE) নার্সারী থেকে দশম শ্রেণি।

ঠিকানা : দেওয়ান আটি (হাড়োয়া রোড় রেল স্টেশন), পোঃ হাদিপুর, থানা: দেগঙ্গা, উত্তর ২৪ পরগণা।

যোগাযোগ নাম্বার :

  • হেড অফিস- 9564900114
  • গার্লস – 9564900103
  • ভর্তি সংক্রান্ত – 9564900198
  • হেয়ডেস্ক – 9564900304

যোগাযোগ ইমেইল – frontpageacademy2010@gmail.com

আরো দেখুন : বেড়াচাঁপা সম্পর্কে অজানা তথ্য।

জেলা তথা-রাজ্যের শিক্ষা জগতে ফ্রন্টপেজ অ্যাকাডেমি আজ একটি উজ্জ্বল নাম। গুণগত উন্নতমানের শিক্ষার বিকাশে নিরলস কাজ করে চলেছে ফ্রন্টপেজ অ্যাকাডেমি। সেই কাজের সুবাদেই দিকে দিকে ছড়িয়ে পড়েছে ফ্রন্টপেজ অ্যাকাডেমির নাম।

এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকসহ রাজ্যস্তরের বিভিন্ন পরীক্ষায় ধারাবাহিকভাবে দারুণ ফল করে চলেছে। কৃতী পড়ুয়ারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পুলিশ, সৈনিক, গবেষক হয়ে দেশে-বিদেশে বর্তমানে কর্মরত আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অসাধারণ ফল করে আমাদের গর্বিত করেছে। বাবা-মা তথা ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণের ঠিকানা হয়ে উঠেছে ফ্রন্টপেজ অ্যাকাডেমি।

আমরা অনেকেই অনুভব করি, বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের সুপ্রতিষ্ঠিত করতে গেলে চাই গুণগত উন্নতমানের যুগোপযোগী শিক্ষা। বিদ্যালয় মানে শুধু বিল্ডিং, বইপত্র, জামা-জুতো নয়। আপনার ছেলেমেয়ে নিয়মিত স্কুলে যাচ্ছে কিন্তু উপযুক্ত শিক্ষা পাচ্ছে কি? যে শিক্ষা পাচ্ছে তা দিয়ে আগামী দিনে প্রতিযোগিতায় মোকাবিলা করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে? নিজের সন্তান হল সবচেয়ে মূল্যবান সম্পদ।

তাই তাদের ভবিষৎ নিয়ে উদাসীন থাকবেন না। তাদের ভালো শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ করে দিতে পারলে, তবেই পরিবারের ভবিষৎ সুরক্ষিত হয়ে উঠবে।

আরো দেখুন : Berachampa চন্দ্রকেতুগড়ের বাংলা ইতিহাস।

ফ্রন্টপেজ অ্যাকাডেমি মূলত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, একথা আপনারা অনেকেই জানেন। কিন্তু আমরা স্থানীয় ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে, তারা যাতে বাড়ি থেকে যাতায়াত করেও ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে পড়াশোনা করে গুণগত উন্নতমানের শিক্ষা পেতে পারে, সেই ব্যবস্থা চালু করেছি।

অনেক বাড়িতে আবার ছেলে-মেয়েরা মোবাইল, টিভি, বন্ধু-বান্ধবের চক্রে পড়ে পড়াশোনা করতে পারে না। অভিভাবকরা এমন ছাত্র-ছাত্রীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা ও নজরদারির পরিবেশে রেখে রাতে নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারেন, এমন ব্যবস্থা চালু করেছে ফ্রন্টপেজ অ্যাকাডেমি।

অনাবাসিক ও ডে-বোর্ডিং ব্যবস্থায় স্থানীয় ছেলেমেয়েরা উপকৃত হবে। এই সুযোগ কাজে লাগাতে আজই আপনার সন্তানকে ভর্তির বিষয়ে উদ্যোগ নিন। ফর্ম বিতরণ চলছে।

আপনার পরিবারের ছেলে ও মেয়েকে শিক্ষিত করে তুলতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে ভর্তির ফরমটি সংগ্রহ করে নিন।

আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ টি ফলো করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *